সিলেটে ২৪ ঘণ্টায় হাম-রুবেলায় আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও

2026-06-18T11:14:55+00:00
2026-06-18T11:14:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে ২৪ ঘণ্টায় হাম-রুবেলায় আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:১৪ এএম 
চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২টি ল্যাব-নিশ্চিত (কনফার্ম) রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে একজন সিলেটের ওসমানীনগরের ইলাশপুর এলাকার দ্বিপন পালের ৯ মাস বয়সী কন্যা শিশু দ্বিবানি পাল এবং অন্যজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া গ্রামের সবোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী পুত্র শিশু রাইয়ান।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জে ১৭৮ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় পুরো বিভাগে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১০০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি আছেন। এছাড়া বাকি রোগীরা বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিলেট  ঘণ্টা  হাম  রুবেলা  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: