টেকনাফে মালিকবিহীন ২০ কেজি গাঁজা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট

2026-06-18T15:47:48+00:00
2026-06-18T15:47:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে মালিকবিহীন ২০ কেজি গাঁজা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম 
উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। ছবি : সময়ের আলো
কক্সবাজার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


সাব্বির আলম সুজন বলেন, ‘টেকনাফের নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় গত ১৭ জুন রাত দশটায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, এ ব্যপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/মহু
  বিষয়:   টেকনাফ  গাঁজা  উদ্ধার  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: