চোর ধরিয়ে দিলো কুকুর

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে মালিকের পোষা কুকুরের সহযোগিতায় সোবাহান মৃধা (৫৫) নামে চোর ধরা পড়েছেন। কুকুরের আক্রমণে গুরুতর

2026-06-18T16:04:54+00:00
2026-06-18T17:02:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চোর ধরিয়ে দিলো কুকুর
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:০৪ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৫:০২ পিএম
অভিযুক্ত চোর সোবাহান মৃধা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। ছবি : সময়ের আলো
বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে মালিকের পোষা কুকুরের সহযোগিতায় সোবাহান মৃধা (৫৫) নামে চোর ধরা পড়েছেন। কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির গৃহিণী তাকে আটক করেন। 

বুধবার (১৭ জুন) রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সোবাহান মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত এবং বিভিন্ন বাড়ির পুকুরের মাছ ও মালামাল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


জানা গেছে, আহসানুল করিম নিয়াজ চাকরির সুবাদে ঢাকায় থাকেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তিনি বাড়ির নিরাপত্তার জন্য একটি কুকুর পালন করেন। বুধবার গভীর রাতে সোবাহান মৃধা গরু চুরির উদ্দেশ্যে নিয়াজের গোয়ালঘরে প্রবেশ করেন। এ সময় পোষা কুকুরটি টের পেয়ে চোরকে ধাওয়া করে এবং এলোপাতাড়ি কামড়ে তাকে কাবু করে ফেলে। কুকুরের চিৎকার ও হট্টগোলের শব্দ শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার বাইরে এসে ঘটনাটি দেখতে পান। পরে তিনি খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় সোবাহান মৃধাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী বলেন, ‘আহত ব্যক্তির শরীরে কুকুরের কামড়ের একাধিক ক্ষত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   কুকুর  চোর  আমতলী  বরগুনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: