মেহেরপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীর বামন্দীতে গণপিটুনিতে চোর নিহতের ঘটনায় গাংনী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২ জুন) রাতে

2026-06-03T15:29:33+00:00
2026-06-03T15:29:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেহেরপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:২৯ পিএম 
গাংনী থানা। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীর বামন্দীতে গণপিটুনিতে চোর নিহতের ঘটনায় গাংনী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) রাতে নিহত আসাদুল আরিফের স্ত্রী তাম্মি বাদী হয়ে মামলাটি করেন। 

এর আগে, ওইদিন ভোর রাতে বামন্দী বাসস্ট্যান্ডে খোকন এন্টারপ্রাইজে চোরচক্র হানা দেয়। এ সময় একজন চোর ধরা পড়লেও বাকি চোরেরা পালিয়ে যায়। পরে ধৃত ব্যক্তির কাছ থেকে নম্বর নিয়ে তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন স্থানীয়রা। একইসঙ্গে চোরকে বেধে রেখে বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে পুলিশ ক্যাম্প থাকলেও ৪-৫ ঘণ্টা পর পুলিশ আসে। ততক্ষণে স্থানীয়রা চোরকে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে। পরে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সেই সঙ্গে মোবাইল ফোনের সূত্র ধরে চোরের পরিচয় নিশ্চিত হয়। নিহত আসাদুল আরিফের স্ত্রী তাম্মিকে গাংনী থানা পুলিশ খবর দেয়। খবর পেয়ে তাম্মিসহ তার পরিবারের লোকজন থানায় এসে মঙ্গলবার রাতেই অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 


চোরকে পিটিয়ে হত্যার ঘটনায় সচেতন মহলে বিরূপ প্রভাব পড়েছে। অনেকেই পুলিশের দায়িত্বে অবহেলার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করেছেন। সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসলে এ হত্যার ঘটনাটি ঘটতো না এবং চোরের জবানবন্দি নিয়ে চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতার করা যেত বলে মন্তব্য করেন স্থানীয়রা।

বামন্দী ক্যাম্প পুলিশের ইন্চার্জ রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের চোর ধরার খবরের বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে চোর হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আল মামুন জানান, ‘আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

/মহু



  বিষয়:   মেহেরপুর  চোর  সন্দেহ  যুবক  পিটিয়ে  হত্যা  ঘটনা  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: