গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল

সময়ের আলো ডেস্ক

খেলা

কাতারের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে।শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে কাতারের

2026-06-19T06:09:55+00:00
2026-06-19T06:09:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:০৯ এএম 
গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে। ছবি : সংগৃহীত
কাতারের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে। 

শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে কাতারের আসিম মাদিবুর মারাত্মক ট্যাকলের শিকার হন তিনি।

ঘটনার পরপরই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ২৪ বছর বয়সী এ মিডফিল্ডারকে। নিজের গোড়ালি চেপে ধরে মাঠে পড়ে থাকেন এ ফুটবলার। দ্রুত মাঠে প্রবেশ করে কানাডার মেডিকেল টিম, আর সতীর্থরা তাকে ঘিরে দাঁড়ান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাকলের ফলে কোনের গোড়ালি মারাত্মকভাবে মচকে গেছে কিংবা ভেঙেও যেতে পারে। যদিও তার চোটের প্রকৃত অবস্থা এখনো নিশ্চিত করা হয়নি।


ঘটনার পর ম্যাচের রেফারি ক্রিস্টিয়ান গারাই কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুকে সরাসরি লাল কার্ড দেখান। এর ফলে ম্যাচের বাকি প্রায় ৪০ মিনিট কাতারকে ৯ জন নিয়ে খেলতে হয়।

চোটের কারণে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় কোনেকে। তার শরীরের নিচের অংশ ঢেকে রাখা হয়েছিল, যা চোটের ভয়াবহ অবস্থারই ইঙ্গিত দেয়। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত কানাডিয়ান সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে থাকেন। সমর্থকদের ভালোবাসার জবাবে স্ট্রেচারে শুয়েই ‘থাম্বস আপ’ দেখান এই মিডফিল্ডার।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   গুরুতর চোট  কানাডা  ইসমাইল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: