৯ জনের কাতারকে ৬ গোল দিয়ে ইতিহাস গড়ল কানাডা

সময়ের আলো ডেস্ক

খেলা

অবশেষে এলো প্রতীক্ষার অবসান। ফিফা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। শুক্রবার (১৯ জুন) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস

2026-06-19T06:24:39+00:00
2026-06-19T06:24:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
৯ জনের কাতারকে ৬ গোল দিয়ে ইতিহাস গড়ল কানাডা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:২৪ এএম 
৯ জনের কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে জেসি মার্শের দল। ছবি : সংগৃহীত
অবশেষে এলো প্রতীক্ষার অবসান। ফিফা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। শুক্রবার (১৯ জুন) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে ৯ জনের কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে জেসি মার্শের দল।

ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চেপে বসে কানাডা। ২২তম মিনিটে কাইল লারিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর জোনাথন ডেভিডের জোড়া গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডা।


প্রথমার্ধের ৩৭তম মিনিটে হোমাম আহমেদের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় কাতার। দ্বিতীয়ার্ধে আরও বড় ধাক্কা খায় এশিয়ার দেশটি। ৫৩তম মিনিটে আসিম মাদিবুও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জন নিয়ে ম্যাচের বাকি সময় খেলতে হয় কাতারকে।

এ সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে কানাডা। একটি আত্মঘাতী গোলের পাশাপাশি গোল করেন নাথান সালিবা। নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড।

শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। বিশ্বকাপে এটিই উত্তর আমেরিকার দেশটির প্রথম জয়। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে নকআউট পর্বে ওঠার পথও অনেকটাই সহজ করে ফেলেছে স্বাগতিকরা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   কাতার  গোল  ইতিহাস  কানাডা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: