মেসির পর ডেভিডের হ্যাটট্রিক, জমে উঠছে গোল্ডেন বুটের লড়াই

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপে হ্যাটট্রিকের তালিকায় এবার নাম লেখালেন কানাডার জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৩ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয়

2026-06-19T06:40:21+00:00
2026-06-19T06:40:21+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেসির পর ডেভিডের হ্যাটট্রিক, জমে উঠছে গোল্ডেন বুটের লড়াই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪০ এএম 
কানাডার জোনাথন ডেভিড। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে হ্যাটট্রিকের তালিকায় এবার নাম লেখালেন কানাডার জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৩ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক হয়েছেন তিনি।

এর আগে চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে আলোচনায় ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন এই তারকা। এবার তার পথেই হাঁটলেন কানাডার ২৬ বছর বয়সী ফরোয়ার্ড ডেভিড।

Advertisement
ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করেন ডেভিড। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার নেতৃত্বেই ৯ জনের কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারায় কানাডা।


ডেভিডের এই হ্যাটট্রিক শুধু কানাডাকে ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয় এনে দেয়নি, তাকে গোল্ডেন বুটের দৌড়েও সামনে নিয়ে এসেছে। তিন গোল যোগ করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন এবং প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছেন।

বিশ্বকাপের মঞ্চে মেসির পর ডেভিডের হ্যাটট্রিক প্রমাণ করে দিয়েছে, এবারের আসরে শুধু প্রতিষ্ঠিত তারকারাই নন, নতুন নায়কেরাও নিজেদের ছাপ রেখে যাচ্ছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মেসি  ডেভিড  হ্যাটট্রিক  গোল্ডেন বুট  লড়াই 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: