পোস্তগোলায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম অজিত বাবু (৫৫)। শুক্রবার (১৯ জুন) সকালে

2026-06-19T15:02:42+00:00
2026-06-19T15:02:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পোস্তগোলায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:০২ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম অজিত বাবু (৫৫)। শুক্রবার (১৯ জুন) সকালে পৌনে ৯টার দিকে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ​শুক্রবার সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু নামের ওই ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।


তিনি আরও বলেন, খবর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় থাকতেন। আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার জানান, ঘটনার পরপরই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   পোস্তগোলা  মাইক্রোবাস  ধাক্কা  পথচারী  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: