যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক লঙ্ঘন সহ্য করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওয়াশিংটনের সমঝোতা স্মারক লঙ্ঘন তেহরান সহ্য করবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।‘খারাপ বিশ্বাস,

2026-06-19T16:33:20+00:00
2026-06-19T16:33:20+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক লঙ্ঘন সহ্য করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম 
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সংগৃহীত ছবি
ওয়াশিংটনের সমঝোতা স্মারক লঙ্ঘন তেহরান সহ্য করবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

‘খারাপ বিশ্বাস, চুক্তি লঙ্ঘন এবং বিপক্ষের অতিরিক্ত দাবির ক্ষেত্রে শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই। তারা যুদ্ধের সময় একবার চড় খেয়েছে; যদি তারা আবার সেই পথে হাঁটতে চায়, তাহলে তারা আরও কঠিন চড় খাবে’, এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন গালিবাফ।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনার জন্য পরিকল্পিত বৈঠক স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৯ জুন) সকালে নিশ্চিত করেছে যে, বুর্গেনস্টকে অনুষ্ঠিতব্য এই বৈঠক হবে না। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইতোমধ্যে ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  
 
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার প্রতিনিধি দলকে যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য পাঠাতে বিলম্ব করছে। এর কারণ হিসেবে লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানের কথা উল্লেখ করা হয়েছে। 

  
গত বুধবার (১৭ জুন) এটি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন। এতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও ইসরাইল তা তোয়াক্কা করছে না। 
 
দক্ষিণ লেবাননে শুক্রবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত চলা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। লেবাননে ইসরাইলের এই হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
 
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যেকোনো আলোচনা তেহরানের ‘রেড লাইনের’ মধ্যে সীমাবদ্ধ থাকবে। লেবাননে ইসরাইলের হামলা বন্ধ করা ছিল আলোচনায় তেহরানের অন্যতম প্রধান দাবি।
  
যদি শত্রু অতিরিক্ত আগ্রাসী হয়, তাহলে আমরা প্রমাণ করেছি যে আমাদের আঙুল ট্রিগারে রাখা আছে এবং শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমরা কোনো দ্বিধা করব না, বলেন গালিবাফ।  
 
এদিকে চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে মিশরের আলামেইন শহরে রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছে কায়রো ও ইসলামাবাদ।   



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ইরান  স্পিকার  মোহাম্মদ বাঘের গালিবাফ  যুক্তরাষ্ট্র  সমঝোতা স্মারক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: