ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনো ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত

2026-06-19T17:29:17+00:00
2026-06-19T17:29:17+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজনীতি
মাহফুজ আলম
ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:২৯ পিএম 
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনো ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেননি। তার ভাষায়, ‘মাস্টারমাইন্ড’ শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, অথচ ড. ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মাহফুজ আলম দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন ‘হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড’? মাস্টারমাইন্ড সবসময়ই নেতিবাচক অর্থ বহন করে।


তার মতে, তাকে নিয়ে ড. ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া বক্তব্যেও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ছিল না।

তার ভাষায়, স্যার খুবই স্পষ্টভাবে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ড. ইউনূস  মাস্টারমাইন্ড  মাহফুজ আলম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: