মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে পালাল ৬ দুর্বৃত্ত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫৫) গুরুতর

2026-06-19T17:44:06+00:00
2026-06-19T17:44:06+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে পালাল ৬ দুর্বৃত্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪৪ পিএম 
বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরল ইসলাম। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার নিচে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, জুমার নামাজ শেষে বাসার নিচে নামার পর তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর হামলা চালায়। তারা তার মুখ, কাঁধ ও বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


বিল্লাল হোসেন বলেন, নুরুল ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ময়লার ব্যবসার সঙ্গে জড়িত। কারা বা কী কারণে হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির ক্ষুদ্রঋণ সমবায়বিষয়ক সম্পাদক রাসেল হাওলাদার জানান, নুরুল ইসলাম এলাকায় একজন পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। হামলার পর তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও মুখে আঘাত থাকায় তিনি কথা বলতে পারেননি। তিনি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তার মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক  নুরল ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: