১০তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু, বাবার অভিযোগ ‘মেরে ফেলা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

​রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ১০তলা ভবন থেকে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মী মারা গেছে। তবে শিশুটির বাবার

2026-06-19T20:04:40+00:00
2026-06-19T20:06:09+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
বিবিধ
১০তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু, বাবার অভিযোগ ‘মেরে ফেলা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৮:০৬ পিএম
​ধানমন্ডি থানা। ছবি : ​সংগৃহীত
​রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ১০তলা ভবন থেকে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মী মারা গেছে। তবে শিশুটির বাবার অভিযোগ করে বলেছেন, তার মেয়ে উপর থেকে পড়ে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সকাল সারে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ওই শিশু গৃহকর্মী ধানমন্ডির ওই বাসার দশতলায় এক মাস ধরে কাজ করতো। সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় ওই শিশু। এরপর তাকে দ্রুত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


এদিকে মৃত রিক্তার বাবা মো. শাহিন মিয়া জানান, তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজগাঁও গ্রামে। বর্তমানে স্ত্রী মাজেদা ও তিন সন্তানকে নিয়ে গাজীপুর টঙ্গি এলাকায় থাকেন। চার বোনের মধ্যে রিক্তা ছিল দ্বিতীয়। 

রিক্তার বাবা জানান, গত একমাস আগে দশ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে ধানমন্ডির ওই বাসায় কাজে দেন মেয়েকে। এক সপ্তাহ আগে ভিডিও কল দেন। তখন মেয়ের মুখ ফোলা দেখতে পান। এরপর ওই দালালকে বলেন মেয়েকে দিয়ে যেতে। দালাল বলে আগে দশ হাজার টাকা পরিশোধ করতে। আজকে জানতে পারলাম আমার মেয়ে মারা গেছে।

বাবা অভিযোগ করেন, আমার মেয়ে উপর থেকে পড়ে মারা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়েকে যারা হত্যা করেছে। তাদের কঠিন বিচার হোক।

/কেএইচও


  বিষয়:   শিশু গৃহকর্মী  মৃত্যু  বাবা  অভিযোগ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: