প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ এএম আপডেট: ১১.১১.২০২৬ ৯:৩৫ এএম
আজ ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১১৩। ছবি : সময়ের আলো বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১১৩। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে, ৪৪৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
তালিকায় ২২৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। চতুর্থ অবস্থানে থাকা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের স্কোর ১৫৩। আর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
সময়ের আলো/এনএন