মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত বৈঠক আপাতত হচ্ছে না বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।
একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটিতে যাওয়ার পরিকল্পনা বাতিল করার হয়েছে, যা স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় তৈরি করেছে।
এক বিবৃতিতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুর্গেনস্টক পাহাড়ি রিসোর্টে নির্ধারিত বৈঠকটি আপাতত না হলেও শান্তি প্রক্রিয়াকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। তবে আলোচনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে দেশটি।
আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে তেহরান জানিয়েছিল, বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তারা কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
হোয়াইট হাউসের মুখপাত্র বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করে জানায়, দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর করায় এটি অপ্রয়োজনীয়।
সময়ের আলো/আতা