যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন

2026-06-19T19:18:54+00:00
2026-06-19T21:50:18+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
রয়টার্সের প্রতিবেদন
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৯:৫০ পিএম
লেবাননের মারজাইউন এলাকা থেকে দেখা যাচ্ছে ইসরায়েলি বিমান হামলার পর দক্ষিণ লেবাননে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ে যাচ্ছে। ছবি : রয়টার্স
ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

তিনি বলেন, হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা কাজ করেছেন এবং ইরানও এতে সহায়তা করেছে।

মার্কিন কর্মকর্তা আরও জানান, আজকের গোলাগুলি ও হামলার পর আমরা বুঝতে পেরেছি যে ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে পৌঁছেছে। 

লেবাননে সাম্প্রতিক সহিংসতা মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বুধবার স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির ওপর চাপ সৃষ্টি করেছিল।


এর আগে হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা রয়টার্সকে বলেন, ইরান সংগঠনটিকে জানিয়েছে যে লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়, যা চলমান সংঘাতে ইসরায়েলের জন্য সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে হবে। সপ্তাহের শুরুতে সহিংসতা কিছুটা কমে এলেও সাম্প্রতিক দিনগুলোতে তা আবার বেড়ে যায়।


সূত্র : রয়টার্স 

/ইউএমএইচ


  বিষয়:   যুদ্ধবিরতি  ইসরায়েল  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: