প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীতমিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেছেন, ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি চলতে পারে না।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, আদালতের এ রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। আদালতের সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভেঙে জবাবদিহি নিশ্চিত করা জাতীয় সংহতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
উল্লেখ, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ৯-৬ ভোটে আদালত এ সিদ্ধান্ত দেন। ৯ জন বিচারক গণহত্যা সংঘটনের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার দায়েও মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
সময়ের আলো/জেডি