প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীতইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম মাকোর এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার সময়ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মাকোকে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।
ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান ওয়াশিংটন সফর করেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মাকোর প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে এশিয়া সফর শেষে দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/জেডি