হুতি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের ৮০ তলা ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর থাকা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভবনটির কয়েকটি তলার

2026-11-19T20:17:11+00:00
2026-11-19T20:17:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুতি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের ৮০ তলা ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম 
সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল সেন্টারের দৃশ্য। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর থাকা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একই দিন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলার খবর জানিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার ভোরে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। একই সময়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে। তবে কয়েক মিনিট পরই বিপদ কেটে গেছে বলে জানানো হয়।

হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি প্রতিহত করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

পরে প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে। আরও দুজন প্রত্যক্ষদর্শীও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।


৩৮৫ মিটার উঁচু ও ৮০ তলাবিশিষ্ট এই টাওয়ারটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত এই এলাকায় রয়েছে বিশাল আকাশচুম্বী ভবন, বিলাসবহুল দোকান ও সবুজ উন্মুক্ত স্থান। সৌদি স্টক এক্সচেঞ্জের সদর দপ্তরের পাশাপাশি গোল্ডম্যান স্যাকসের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যালয়ও রয়েছে সেখানে।

সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ তহবিল। এর ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ৯০০ বিলিয়ন ডলারের বেশি।

তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার সৌদি পরিকল্পনা বাস্তবায়নে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সাম্প্রতিক সংঘাত দেশটির সেই পরিকল্পনাকে হুমকির মুখে ফেলেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হুতি হামলা  ক্ষতিগ্রস্ত  রিয়াদ  ভবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: