আইসিজের রায় শুনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায় ঘোষণার খবর শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন।

2026-11-19T18:11:20+00:00
2026-11-19T18:11:20+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইসিজের রায় শুনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে উচ্ছ্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম 
আইসিজের রায় শুনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায় ঘোষণার খবর শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন। ছোট একটি পর্দায় আদালতের রায় দেখার জন্য শিবিরে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক রোহিঙ্গা। রায় ঘোষণার পর উল্লাসে অনেককে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।

আদালতের রায়ে বলা হয়, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে। এ সিদ্ধান্ত ৯-৬ ভোটে গৃহীত হয়। অর্থাৎ, ৯ জন বিচারক গণহত্যা সংঘটিত হওয়ার পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন।

এ ছাড়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকা ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হওয়া প্রতিরোধে দেশটি তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলেও ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন আদালত।


তবে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারকে দায়ী করেননি আদালত। এ সিদ্ধান্ত ১৪-১ ভোটে গৃহীত হয়।

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে বড় পর্দার বদলে ছোট একটি স্ক্রিনে আদালতের কার্যক্রম দেখছিলেন জড়ো হওয়া মানুষজন। রায় ঘোষণার পর তাদের উচ্ছ্বাসের দৃশ্যও উঠে এসেছে প্রতিবেদনে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আইসিজ  রায়  কক্সবাজার  রোহিঙ্গা শরণার্থীশিবির  উচ্ছ্বাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: