রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করেনি মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের স্বতন্ত্র কোনো জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে মিয়ানমারের বিভিন্ন সরকার। তাদের বাংলাদেশ থেকে যাওয়া বাঙালি

2026-11-19T17:10:16+00:00
2026-11-19T17:10:16+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জোনাথন হেডের প্রতিবেদন
রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করেনি মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের স্বতন্ত্র কোনো জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে মিয়ানমারের বিভিন্ন সরকার। তাদের বাংলাদেশ থেকে যাওয়া বাঙালি অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে নাগরিকত্বসহ মৌলিক বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন রোহিঙ্গারা।

বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সংবাদদাতা জোনাথন হেডের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে মিয়ানমারের ১৩৫টি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হলেও রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে তারা দেশটির নাগরিকত্বের অধিকার থেকে বাদ পড়েন।

নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চলাফেরা, বিয়ে এবং সন্তানদের জন্মনিবন্ধনের ক্ষেত্রেও নানা ধরনের বিধিনিষেধ ও বৈষম্যের শিকার হন রোহিঙ্গারা।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮২ সালের আইন প্রণয়নের আগে রোহিঙ্গারা কিছু মাত্রায় স্বীকৃতি পেয়েছিলেন। বর্তমানে রাখাইন রাজ্যের প্রায় সব মুসলিম নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেন। মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর মতো সমান অধিকার ও নাগরিকত্বের স্বীকৃতি পাওয়া রোহিঙ্গাদের অন্যতম প্রধান দাবি।


তবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও স্বতন্ত্র আত্মপরিচয় রয়েছে।

বিচারক আরও বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি বৈষম্য করা হয়েছে—এমন প্রমাণ রয়েছে। এ কারণে তারা গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোহিঙ্গা  স্বতন্ত্র জাতিগোষ্ঠী  মিয়ানমার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: