পুতিনের বৈঠকের মধ্যেই রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন, তখন দেশটির বিভিন্ন তেল স্থাপনা

2026-11-19T16:56:28+00:00
2026-11-19T16:56:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পুতিনের বৈঠকের মধ্যেই রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন, তখন দেশটির বিভিন্ন তেল স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতেও হামলা হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর পূর্বাঞ্চলে তাতারস্তান অঞ্চলের তেল সংরক্ষণাগারগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কয়েকটি বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


রাশিয়ার আলমেতিয়েভস্ক জেলার প্রধান গিউজেল খাবুতদিনোভা বলেন, একটি তেল স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল। স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঠেকানো সম্ভব হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পুতিন  বৈঠক  রাশিয়া  তেল স্থাপনা  ইউক্রেন  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: