প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৪:০৩ পিএম
গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ছবি : জাতিসংঘের ওয়েব টিভি গণহত্যা প্রতিরোধ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়িত্ব বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় রাষ্ট্রের দায়িত্ব ও আইনি বাধ্যবাধকতা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিচারক বলেন, কোনো রাষ্ট্রের সরকারি সংস্থা কিংবা ব্যক্তি বা গোষ্ঠী যদি রাষ্ট্রের হয়ে গণহত্যা বা এ ধরনের অন্য কোনো অপরাধে জড়িত হয়, তাহলে ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রকেও দায়ী করা যেতে পারে।
তিনি আরও বলেন, অপরাধের জন্য ব্যক্তিরা ফৌজদারি দায়ের মুখোমুখি হন। অন্যদিকে, রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়বদ্ধতা তৈরি হয়।
বিচারক স্পষ্ট করেন, আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের এসব বাধ্যবাধকতা থাকলেও তা ব্যক্তির ফৌজদারি অপরাধের মতো নয়।
সময়ের আলো/ইউএমএইচ