আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর)

2026-11-19T15:23:43+00:00
2026-11-19T15:34:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৩:৩৪ পিএম
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়ছেন বিচারক। ছবি : জাতিসংঘের ওয়েব টিভি
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে বিচারকরা এ রায় পড়া শুরু করেন।

রায়কে ঘিরে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বড় পর্দায় আদালতের কার্যক্রম দেখতে জড়ো হয়েছেন বহু রোহিঙ্গা।

কানাডায় বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ নওকিম বলেন, এ বিচার তাদের দীর্ঘদিনের দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতির মতো। কয়েক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা।

রোহিঙ্গা অধিকারকর্মীদের আশা, গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিকভাবে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এর ফলে রাখাইন রাজ্যে তাদের নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হতে পারে।

বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন। কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে।

তবে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত, রোহিঙ্গাদের অনেক গ্রামের ধ্বংস হয়ে যাওয়া এবং স্থানীয় জনগোষ্ঠীর বিরূপ মনোভাবের কারণে প্রত্যাবাসনের পথ এখনো কঠিন।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও শুধু আদালতের সিদ্ধান্ত দিয়ে রাখাইনের বর্তমান পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব নয়।  

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   আইসিজে  রোহিঙ্গা  গণহত্যা  মামলা  রায় পড়া শুরু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: