মুসলিম সিনেটরের সঙ্গে শাকিরার রসিকতা ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাজনৈতিক বিরোধীদের নানা আক্রমণের জবাব রসিকতার মাধ্যমে দিয়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইদ। এবার তার

2026-11-19T09:11:11+00:00
2026-11-19T09:11:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মুসলিম সিনেটরের সঙ্গে শাকিরার রসিকতা ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:১১ এএম 
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ ও বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। সংগৃহীত ছবি
রাজনৈতিক বিরোধীদের নানা আক্রমণের জবাব রসিকতার মাধ্যমে দিয়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইদ। এবার তার সেই রসিকতায় যুক্ত হলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। এল-সায়েদের নির্বাচনি প্রচারণাসংক্রান্ত একটি পোস্টে মজার মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই গায়িকা। তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।   

ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের মিশিগানের সিনেট নির্বাচনকে ঘিরে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ মুসলিম পরিচয় এবং শরিয়াহ আইন নিয়ে রিপাবলিকান শিবিরের একাংশ বিভিন্ন অভিযোগ তুলে প্রচারণা চালায়। এসব অভিযোগের জবাবে প্রচারণার সময় ‘শাকিরা ল’ বা ‘শাকিরা আইন’ নামে একটি মজার শব্দবন্ধ সামনে আনেন এল-সায়েদ। এবার সেই রসিকতায় নিজেই অংশ নিলেন শাকিরা। 

গত ১২ নভেম্বর আল-সাইদের প্রচার দলের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মন্তব্য করেন শাকিরা। সেখানে তিনি লেখেন, ‘Finally, a law my hips can agree with! Habibi, think you can get it through Congress?’ 

বাংলায় এর অর্থ দাঁড়ায়, ‘অবশেষে এমন একটি আইন পেলাম, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে এটি পাস করাতে পারবে?’

শাকিরার এই মন্তব্যে তার জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর প্রতি ইঙ্গিত রয়েছে। অন্যদিকে ‘হাবিবি’ একটি আরবি শব্দ, যার অর্থ প্রিয় বা ভালোবাসার মানুষ। রসিকতাপূর্ণ মন্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

‘শাকিরা ল’ শব্দবন্ধটির পেছনেও রয়েছে মজার একটি ঘটনা। শরিয়াহ আইন নিয়ে ওঠা অভিযোগের জবাব দিতে গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে এল-সায়েদ বলেন, ‘কেউ কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না। তবে শাকিরা আইন আছে, আর সেই আইনের একটাই বিধান- নিতম্ব কখনো মিথ্যা বলে না।’ 


মূলত শাকিরার বিখ্যাত গান ‘Hips Don't Lie’-এর নামের সঙ্গে শরিয়াহ শব্দের উচ্চারণগত মিলকে কাজে লাগিয়েই এই রসিকতা তৈরি করেন তিনি। ভিডিওতে বক্তব্য দেওয়ার সময় কোমর দুলিয়েও দেখান আল-সাইদ। পরবর্তী সময়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আবদুল আল-সাইদ পেশায় একজন চিকিৎসক এবং মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা। মিসরীয় বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৬ সালের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হন তিনি। তবে সিনেটর হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে। 

নির্বাচনি প্রচারণার পুরো সময়জুড়েই আল-সাইদের মুসলিম পরিচয়কে কেন্দ্র করে রিপাবলিকান শিবিরের একাংশ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয়। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চান বলে প্রচার চালানো হয়। 

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়, ২০২২ সালে দেওয়া তার একটি বক্তব্যের অংশবিশেষ কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই বক্তব্যে আল-সাইদ যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর কোনো আহ্বান জানাননি। বরং তিনি ধর্মীয় স্বাধীনতা এবং রাষ্ট্র থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের পৃথক অবস্থানের পক্ষে নিজের মত তুলে ধরেছিলেন। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  মুসলিম সিনেটর  শাকিরা  রসিকতা  ভাইরাল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: