আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান, পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন রাজ্যটির বিজেপি সরকারের গ্রাম ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এ

2026-11-18T22:44:24+00:00
2026-11-18T22:44:24+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান, পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম 
পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন রাজ্যটির বিজেপি সরকারের গ্রাম ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এ নিয়ে কারও আপত্তি থাকলে তাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের মতো করে গড়ে তোলার পথে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। 

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং এনকাউন্টার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, রাজ্যে প্রয়োজন হলে আরও এনকাউন্টার চালানো হবে। পাশাপাশি বুলডোজার অভিযানও অব্যাহত থাকবে।

এনকাউন্টার নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এনকাউন্টারের ঘটনা ঘটছে। যাদের শক্তি ও সাহস নেই, তারাই এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। তারা অপরাধীদের সঙ্গে আপস করে। তবে বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না।

এদিকে তাঁর সবচেয়ে আলোচিত মন্তব্যটি এসেছে পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি ও নিজস্ব পরিচয় নিয়ে ওঠা প্রশ্নের জবাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে রাজ্যটিকে উত্তরপ্রদেশের আদলে গড়ে তোলার চেষ্টা চলছে। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল না, উত্তরপ্রদেশ হলে সমস্যা কোথায়? যাদের সমস্যা হচ্ছে, তারা বাংলাদেশে চলে যেতে পারেন। বিনা ভিসায় পাঠানোর ব্যবস্থা করা হবে, দরজাও খুলে দেওয়া হবে।

এরপর আরও কঠোর ভাষায় তিনি বলেন, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের মতো করে গড়ে তোলা হবে। কারও বাবার ক্ষমতা থাকলে তা আটকানোর চেষ্টা করুক।

সময়ের আলো/ইউএমএইচ


 
  বিষয়:   পশ্চিমবঙ্গ  বিজেপি মন্ত্রী  দিলীপ ঘোষ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: