মিয়ানমার বাহিনীর হাতে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর

2026-11-19T15:45:08+00:00
2026-11-19T15:49:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমার বাহিনীর হাতে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৩:৪৯ পিএম
বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বড় পর্দায় আদালতের কার্যক্রম দেখতে জড়ো হয়েছেন বহু রোহিঙ্গা। ছবি : বিবিসি
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় বিচারক ইউজি ইওয়াসাওয়া এসব তথ্য তুলে ধরেন।

বিচারক বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার ঘটনাও আদালত বিবেচনায় নিয়েছে। ওই গোষ্ঠী নিরাপত্তা চৌকি ও বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছিল এবং গ্রামে আগুন দিয়েছিল।

তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।

বিচারক আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নির্যাতন করেছে।

এ ছাড়া প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়েছিল বলে আদালত জানিয়েছে।

সূত্র : বিবিসি

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   মিয়ানমার  রোহিঙ্গা  হত্যা  আদালত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: