গণহত্যার অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার : আইসিজে বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের, এমনকি সামরিক কমান্ডারদেরও তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে)

2026-11-19T17:35:53+00:00
2026-11-19T17:35:53+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গণহত্যার অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার : আইসিজে বিচারক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের, এমনকি সামরিক কমান্ডারদেরও তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া এ পর্যবেক্ষণ দিয়েছেন।

বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে তিনি বলেন, গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার করতে পারেনি মিয়ানমার। এসব অপরাধের মধ্যে রয়েছে গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি, গণহত্যার চেষ্টা এবং এতে সহযোগিতা।

ইওয়াসাওয়া আরও বলেন, গণহত্যা সনদের ১, ৪ ও ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যার অপরাধীদের শাস্তি দিতেও ব্যর্থ হয়েছে মিয়ানমার।

পুড়িয়ে ও বুলডোজার দিয়ে আলামত ধ্বংস

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের পর ব্যাপকভাবে তথ্য-প্রমাণ ধ্বংস করেছে মিয়ানমার। বিচারক ইওয়াসাওয়া বলেন, মরদেহ পুড়িয়ে ফেলা বা অন্যভাবে সরিয়ে নেওয়ার মাধ্যমে আলামত নষ্ট করা হয়েছে। এ ছাড়া ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো এলাকাগুলোও পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সময় কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।


বিচারক বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাপকতা, ধরন ও পদ্ধতি জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সীমার অনেক বাইরে ছিল। বরং এসব কর্মকাণ্ড রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের বৈশিষ্ট্য বহন করে।

ইওয়াসাওয়া বলেন, আদালতের বিবেচনায় মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল দেশটির। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গণহত্যা  অপরাধী  শাস্তি  মিয়ানমার  আইসিজে বিচারক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: