রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্য ছিল মিয়ানমারের : আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির দমন-পীড়নে তাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার

2026-11-19T17:14:54+00:00
2026-11-19T17:14:54+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্য ছিল মিয়ানমারের : আইসিজে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির দমন-পীড়নে তাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।

তিনি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল।


গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ আইনি শর্ত। আদালতের এই পর্যবেক্ষণ সেই বিবেচনায় বিশেষ তাৎপর্য বহন করে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোহিঙ্গা জনগোষ্ঠী  ধ্বংস  মিয়ানমার  আইসিজে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: