প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি : সংগৃহীতহরমুজ প্রণালির পূর্ব পাশে নৌ-মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার সকাল থেকে ‘নিষিদ্ধ এলাকায়’ চলাচলের সময় জাহাজগুলো মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, জাহাজগুলো চলাচলের সময় নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তাও উপেক্ষা করেছিল।
এর কিছুক্ষণ আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে দুটি বিশাল তেলবাহী জাহাজ নৌ-মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।
সময়ের আলো/জেডি