রোহিঙ্গা নির্যাতনের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে : আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দিতে মিয়ানমারের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া। তবে

2026-11-19T17:39:13+00:00
2026-11-19T17:39:13+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা নির্যাতনের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে : আইসিজে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দিতে মিয়ানমারের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া। তবে ক্ষতিপূরণের পরিমাণ বা কীভাবে তা দেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সিদ্ধান্ত দেয়নি আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে বিচারক ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দায় রয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি মামলার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি নিয়ে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।

মামলার বাদী গাম্বিয়া আদালতে যুক্তি দিয়েছিল, রোহিঙ্গাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের শিকার প্রত্যেকের পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোহিঙ্গা নির্যাতন  ক্ষতিপূরণ  মিয়ানমার  আইসিজে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: