প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
লেবার পার্টির এমপি রুশনারা আলী ও কনজারভেটিভ পার্টির এমপি জেরেমি হান্ট এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। ছবি : সংগৃহীতরোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারা।
ব্রিটিশ পার্লামেন্টের বার্মাবিষয়ক সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর (এপিপিজি) সহসভাপতি লেবার পার্টির এমপি রুশনারা আলী ও কনজারভেটিভ পার্টির এমপি জেরেমি হান্ট এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, আইসিজের এই রায় রোহিঙ্গা এবং মিয়ানমারের পুরো জনগোষ্ঠীকে দেশটির সামরিক বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা থেকে সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে।
যুক্তরাজ্য সরকারের প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিয়মিত বিরতিতে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনেরও দাবি জানিয়েছেন দুই এমপি।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে সৃষ্ট শরণার্থী সংকটের কথা উল্লেখ করে রুশনারা আলী ও জেরেমি হান্ট বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত।
সময়ের আলো/জেডি