সাবেক ‘র’ চিফের কাছে সমন পাঠাতে বলল মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর

2026-11-19T22:47:57+00:00
2026-11-19T22:47:57+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সাবেক ‘র’ চিফের কাছে সমন পাঠাতে বলল মার্কিন আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের কাছে সমন পৌঁছে দিতে ভারতীয় আদালতের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ১৩ নভেম্বর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালত এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, অজিত দোভালের সমন ও বিচারিক নথি দিল্লির পাতিয়ালা হাউস জেলা আদালতে পাঠানো হবে। আর সামন্ত গোয়েলের নথি পাঠানো হবে দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতের মাধ্যমে। বিচারক ক্যাথরিন পোলক ফাইলা বলেছেন, যুক্তরাষ্ট্রে চলমান দেওয়ানি মামলায় বিবাদীদের কাছে আইনি নথি পৌঁছে দিতে ভারতীয় আদালতগুলোর সহযোগিতা প্রয়োজন।

এ ক্ষেত্রে হেগ কনভেনশন ও ভারতের দেওয়ানি কার্যবিধির (সিপিসি) বিধান উল্লেখ করেছে মার্কিন আদালত। ভারতের আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার স্বীকৃত বিদেশি দেওয়ানি আদালতের সমন ভারতীয় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

এর আগে হেগ কনভেনশনের আওতায় ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। পরে কনভেনশনের ১৯ অনুচ্ছেদ ও ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসারে বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর অনুমতি দেন মার্কিন বিচারক।

গত মাসে মার্কিন পররাষ্ট্র দফতরের মাধ্যমে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠিয়েও সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ভারত সরকার মামলাটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মনগড়া ও বিদ্বেষপূর্ণ অভিযোগ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে।


যুক্তরাষ্ট্রে বসবাসকারী পান্নুন নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি পরামর্শক। তার অভিযোগ, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এ পরিকল্পনায় অজিত দোভালের নেতৃত্ব ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলাটি করেছেন পান্নুন। ভারত সরকার অভিযোগ অস্বীকার করেছে। ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে পান্নুন অভিযুক্ত ও ওয়ান্টেড। মামলাটি নিখিল গুপ্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান ফৌজদারি মামলা থেকে আলাদা। ওই মামলায় পান্নুনকে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে। নিখিলের মামলায় যুক্তরাষ্ট্রের সরকার পক্ষ। সেখানে তার জন্য ২৪ বছরের কারাদণ্ড চেয়েছে মার্কিন সরকার। অন্যদিকে দোভাল ও গোয়েলের বিরুদ্ধে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ দাবি করেছেন পান্নুন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   র চিফ  মার্কিন আদালত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: