গণহত্যার রায় নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমার।বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে

2026-11-19T21:28:11+00:00
2026-11-19T21:28:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গণহত্যার রায় নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম 
মিয়ানমারের পতাকা। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমার।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আদালত থেকে বের হওয়ার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে রায় সম্পর্কে জানতে চায় বিবিসি বার্মিজ। এ সময় তিনি শুধু বলেন, ‘কোনো মন্তব্য নেই।’ এরপর অপেক্ষমাণ একটি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান তিনি।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির দাবি ছিল, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।


তবে আইসিজে বলেছে, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাপ্তি ও ধরন জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সীমার অনেক বাইরে চলে গিয়েছিল। এসব কর্মকাণ্ড রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যের বৈশিষ্ট্য বহন করে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গণহত্যার রায়  মন্তব্য  মিয়ানমার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: