গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত

2026-11-19T20:39:42+00:00
2026-11-19T20:39:42+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে এ রায় নিয়ে জরুরি বৈঠক ডাকতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দেন। তিনি জানান, আইসিজের রায়ের পরপরই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের ওপর আগে থেকেই আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে মিলিব্যান্ড বলেন, ‘আজই আমরা এই রায়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। মিয়ানমার সরকারের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় যুক্তরাজ্য থেকে দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করছি।’

তিনি আরও জানান, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপের ঘোষণা দেওয়া হবে।

মিলিব্যান্ড বলেন, মিয়ানমারের সামরিক সরকারের হাতে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের নিন্দা জানাচ্ছে যুক্তরাজ্য। এসব অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে দেশটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আইসিজে ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মিয়ানমারকে আদালতের রায় পুরোপুরি মেনে চলতে হবে। রোহিঙ্গাদের জন্য রায় বাস্তবায়ন, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভূমিকা রাখতে হবে।


তিনি আরও বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে এ ধরনের অপরাধ করে কেউ দায়মুক্তি পেতে পারে না।

বৃহস্পতিবার আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে দেশটি। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করা হলো।

আদালত মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গণহত্যা  রায়  মিয়ানমার  প্রতিরক্ষা অ্যাটাশেক  বহিষ্কার  যুক্তরাজ্য  সময়্বের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: