রিয়াদে আর্থিক জেলার ভবনে হুতিদের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক তলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) একটি বহুতল ভবন হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ভবনটির কয়েকটি

2026-11-20T12:47:48+00:00
2026-11-20T12:47:48+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদে আর্থিক জেলার ভবনে হুতিদের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক তলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
বৃহস্পতিবার রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে হুতিদের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : এসপিএ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) একটি বহুতল ভবন হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ভবনটির কয়েকটি তলা ও আশপাশের একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট দলগুলো। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুথি বিদ্রোহীদের এমন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের শত্রুতাপূর্ণ অবস্থানের বিপজ্জনক দিকটি আবারও প্রকাশ পেয়েছে।

এদিকে রিয়াদে বেসামরিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনায় হুতিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, হুতিদের এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।


বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসারে নিজেদের ভূখণ্ড বা সম্পদের ওপর যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না রিয়াদ। 

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়ন এবং সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানানোর দাবি জানিয়েছে দেশটি।

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   রিয়াদ  হুতি  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: