ফেসবুক লাইভে কান্না করা সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে বিভিন্ন অভিযোগ করে কান্না করা আহসান উল্লাহ (নয়ন) ৫৫ সদস্য

2026-06-19T21:31:30+00:00
2026-06-19T22:43:36+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
ফেসবুক লাইভে কান্না করা সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩১ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ১০:৪৩ পিএম
আহসান উল্লাহ নয়ন। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে বিভিন্ন অভিযোগ করে কান্না করা আহসান উল্লাহ (নয়ন) ৫৫ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটিতে পদ পেয়েছেন। বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে এটি শুক্রবার (১৯ জুন) প্রকাশ করা হয় ফেসবুক। 

আহসান উল্লাহ জেলার সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার শহিদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।


জানা গেছে, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই দিন রাতেই ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্না করে বিভিন্ন অভিযোগ করেন সংগঠনের ত্যাগী কর্মী আহসান উল্লাহ (নয়ন)।

‘ময়মনসিংহে ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে কান্না, নানা অভিযোগ’ শিরোনামে সংবাদ কাশিত হয়। দলের বিরুদ্ধে নানা অভিযোগ এনে কান্নার পর বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে পেয়ে আহসান উল্লাহ বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। একবার হোঁচট খেয়ে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো শিখিয়েছেন আমার পিতৃতুল্য অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেছিলেন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, পড়ে গেছো উঠে দাঁড়াও। ঠিক সেই দিনের মতন, যেদিন আমি পদ বঞ্চিত হয়েছিলাম, ওই দিনও উনি আমাকে বলেছিলেন, শেষ বলতে কিছু নেই উঠে দাঁড়াও, আজকে আমি দেশনায়ক তারেক রহমান ও আমার অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, আগের কমিটি ঘোষণা করার পর বঞ্চিত হওয়া কর্মীদের তালিকা করে ৫৫ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটির আবেদন করেছিলাম। ওই বর্ধিত কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফেসবুক লাইভ  কান্না করা  কর্মী  ছাত্রদলের পদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: