পঞ্চগড়ে হাতকড়াসহ ৪ আসামি ছিনতাই, পুনরায় গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলাকালে হাতকড়াসহ ৪ আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যদিও ঘটনার

2026-06-19T21:13:14+00:00
2026-06-19T21:13:14+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে হাতকড়াসহ ৪ আসামি ছিনতাই, পুনরায় গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:১৩ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলাকালে হাতকড়াসহ ৪ আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যদিও ঘটনার কিছুক্ষণ পরই অভিযান চালিয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আসামিদের পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২), শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫) এবং একই এলাকার দিপু ইসলাম (৩৭)। এদের মধ্যে দিপু ইসলাম পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকান থেকে মাদক সেবনরত অবস্থায় উল্লিখিত ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

আটকের পর আসামিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য শের-ই-বাংলা পার্কে নিয়ে আসা হয়। সাজা প্রদানের পর তাদের গাড়িতে তোলার সময় ২০-২৫ জন লোক অতর্কিত হামলা চালিয়ে আসামিদের হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা টাস্কফোর্সের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাড়ির কাচ ভেঙে যায় এবং ৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। আহতরা হলেন, সিপাহী ফাহিমুর রহমান, মোসাদ্দেক আলী, তরিকুল ইসলাম এবং ব্যাটালিয়ন আনসারের নায়েব সুবেদার জালাল উদ্দিন।


আসামি ছিনতাইয়ের পর পুরো শহরজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে শহরের ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে হাতকড়া কাটা অবস্থায় ৪ জনকেই পুনরায় গ্রেফতার করা হয়। রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

গ্রেফতার হওয়া যুবদল নেতা দিপু ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটি আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার একটি ষড়যন্ত্র। আমাকে রাস্তা থেকে বিনা কারণে ধরে আনা হয়েছে, আমি ওই ঘটনার সঙ্গে ছিলাম না।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবারের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পঞ্চগড়  হাতকড়া  আসামি ছিনতাই  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: