তাড়াশে সাবেক এমপির গাড়ি ভাঙচুর মামলায় চেয়ারম্যান গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের

2026-06-19T20:21:10+00:00
2026-06-20T20:32:15+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
তাড়াশে সাবেক এমপির গাড়ি ভাঙচুর মামলায় চেয়ারম্যান গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৮:৩২ পিএম
মো. বাবুল শেখ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মো. বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। 


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
ওই ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। 

সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   তাড়াশ  সাবেক এমপি  গাড়ি ভাঙচুর মামলা  চেয়ারম্যান  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: