হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২

2026-06-19T20:06:16+00:00
2026-06-19T20:06:16+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:০৬ পিএম 
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ধরা পড়া ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাকিমপুর থানায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মাদক মামলা ও সাজা, মাদক সেবনের অপরাধে তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, হাকিমপুর পৌর শহরের বড়ডাঙ্গাপাড়া এলাকার শাকিল (২৮), নাসির (২৮) ও মোহন (২০)। একই এলাকা থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার মীর শহীদের (৩২) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


পৌর শহরের সিপি রোড ধরন্দা এলাকার অন্তর রাজা (২৯) ও কোরবান আলী ওরফে হৃদয়কে (২৯) থানায় দায়েরকৃত একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, দক্ষিণ বাসুদেবপুর এলাকার সালাম প্রামাণিক (৪৪), মধ্য বাসুদেবপুর এলাকার মোনারুল হাসান শান্ত (২৯) এবং নয়ানগর গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল রাতভর বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ও মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৯ আসামিকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাকিমপুর  পুলিশ  বিশেষ অভিযান  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: