মোহাম্মদপুরে দ্রুত কমিউনিটি পুলিশিং চালু হবে : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে

2026-06-19T21:35:08+00:00
2026-06-19T21:35:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মোহাম্মদপুরে দ্রুত কমিউনিটি পুলিশিং চালু হবে : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩৫ পিএম 
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে দ্রুতই কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু করা হবে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা- ১৩ আসনের নাগরিকদের নিয়ে উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

Advertisement
আলোচনায় এলাকাবাসী নানা জনদুর্ভোগের কথা তুলে ধরেন। এলাকার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘নিরাপত্তায় টহল বাড়ানোর চেষ্টা করছি। নিরাপত্তা আরও উন্নত হওয়া দরকার। আমার সহকর্মী নুর ইসলাম আক্রমণের শিকার হয়েছেন নিরাপত্তার অভাবেই। আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে চাই। দ্রুত কমিটি দেওয়া হবে। কোনো ধরনের আগ্রাসন, চাঁদাবাজ এখানে থাকবে না।’ 


তিনি বলেন, ‘গ্যাসের সমস্যা পুরো বাংলাদেশেই আছে। তবে গ্যাস সাপ্লাই অফিশিয়ালি যেসব জায়গায় বরাদ্দ দেওয়া, সেখানে যথাসময়ে গ্যাস পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আগামী দেড় দুবছরের মধ্যে পুরো ঢাকায় গ্যাস লাইন সংযোগ দেওয়ার জন্য কাজ চলছে।’

/কেএইচও
  বিষয়:   মোহাম্মদপুর  কমিউনিটি পুলিশিং  ববি হাজ্জাজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: