৭১-এর বিরোধিতাকারীরা কখনোই বাংলাদেশের ভালো চায় না : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা ও

2026-06-19T20:59:01+00:00
2026-06-19T20:59:01+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
রাজনীতি
৭১-এর বিরোধিতাকারীরা কখনোই বাংলাদেশের ভালো চায় না : ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম 
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘জামায়াত বিভিন্ন কারচুপি ও টাকার বিনিময়ে ভোট কিনেছে। আর্থিক দিক থেকে তারা বাংলাদেশের সবচেয়ে ধনী দল। অথচ ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না।’ 


তিনি বলেন, ‘যারা বিভিন্ন আন্দোলন করে বিএনপিকে পতনের ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আগে বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানার পরামর্শ দিয়েছেন। কার কত ভোট বা জনপ্রিয়তা রয়েছে, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনেই পরিষ্কার হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি দুঃসময়ে এবং সংকটে জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের মানুষের পক্ষে কথা বলেছে বলেই জনগণ বারবার ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে।’

/কেএইচও


  বিষয়:   ডিএসসিসি প্রশাসক  ৭১ বিরোধিতাকারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: