আত্মঘাতী গোলে চাপে অস্ট্রেলিয়া

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই অস্ট্রেলিয়ার জালে গোল দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।শুক্রবার (২০ জুন) সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ১১ মিনিটেই

2026-06-20T01:30:15+00:00
2026-06-20T04:02:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
আত্মঘাতী গোলে চাপে অস্ট্রেলিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৩০ এএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৪:০২ এএম
আত্মঘাতী গোলে চাপে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই অস্ট্রেলিয়ার জালে গোল দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ জুন) সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ঘটনার শুরু ফোলারিন বালোগুনের আক্রমণাত্মক উদ্যোগ থেকে। যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড ছয় গজের বক্সে সতীর্থের উদ্দেশে বল বাড়িয়ে দিলে সেটি বিপদমুক্ত করতে যান অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। তবে ক্লিয়ার করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে বল নিজের জালেই পাঠিয়ে দেন তিনি। ফলে কোনো শট ছাড়াই লিড পেয়ে যায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন

এই গোলের সঙ্গে সঙ্গে সিয়াটলের স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। স্বাগতিক দর্শকদের গর্জনে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু, যা ম্যাচের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে এই লড়াইয়ে নেমেছে। যুক্তরাষ্ট্র তাদের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে তুরস্ককে পরাজিত করে আত্মবিশ্বাসী অবস্থানে ছিল।

সময়ের আলো/এএডি
  বিষয়:   আত্মঘাতী  গোল  চাপ  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: