বছর শেষে তুষির ‘আন্ধার’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বছরটা বেশ ভালোই কাটছে আলোচিত অভিনেত্রী নাজিফা তুষির। বছরের দুই ঈদেই মুক্তি পেয়েছে এই অভিনেত্রী অভিনীত দুই সিনেমা ‘প্রেশার কুকার’

2026-06-20T03:03:04+00:00
2026-06-20T03:03:04+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বছর শেষে তুষির ‘আন্ধার’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:০৩ এএম 
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
বছরটা বেশ ভালোই কাটছে আলোচিত অভিনেত্রী নাজিফা তুষির। বছরের দুই ঈদেই মুক্তি পেয়েছে এই অভিনেত্রী অভিনীত দুই সিনেমা ‘প্রেশার কুকার’ ও ‘রইদ’। এবার জানা গেল তার অভিনীত ও রায়হান রাফী পরিচালিত হরর সিনেমা ‘আন্ধার’ মুক্তি পেতে যাচ্ছে এ বছরের শেষ দিকে। সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও সহ-প্রযোজক শাকিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিশ্বকাপ ফুটবল শেষ হলেই শুরু হবে এর আনুষ্ঠানিক প্রচার।

এ প্রসঙ্গে শাকিব চৌধুরী বলেন, সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। এ বছরের শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল শেষ হলে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে সিনেমার প্রচার। আমরা দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

Advertisement
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার ও ইমোশন থাকবে। যে কারণে সিনেমার প্রচার নিয়ে আমাদের এমন কিছু আলাদা ধরনের পরিকল্পনা রয়েছে, যা কি না সিনেমাটি দেখতে দর্শকদের আগ্রহী করবে।
আরও পড়ুন

অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর সঙ্গে আন্ধার সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাদের সঙ্গে আরও আছেন সারাহ আলী।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তুষি ছাড়াও আরও অভিনয় করেছেনÑ সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান, স্বর্ণালী চৈতি প্রমুখ। সম্প্রতি এই সিনেমার ডাবিং সম্পন্ন হওয়ার পর এর এখন এটির শেষ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ভারতে।

এএডি/
  বিষয়:   বছর  শেষ  তুষি  আন্ধার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: