একাদশে দুই পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের অবস্থান শক্ত করতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হাইতির বিপক্ষে লড়াইয়ের আগে

2026-06-20T06:04:43+00:00
2026-06-20T06:04:43+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
একাদশে দুই পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০৪ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের অবস্থান শক্ত করতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হাইতির বিপক্ষে লড়াইয়ের আগে দলীয় একাদশে দুটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ।

প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় এই ম্যাচে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না সেলেসাওরা। তাই রক্ষণ ও আক্রমণভাগে নতুন দুটি মুখ দেখা যাচ্ছে শুরুর একাদশে। ডান প্রান্তের রক্ষণে ইবানিজের পরিবর্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ দানিলো। অন্যদিকে ফরোয়ার্ড লাইনে থিয়াগোর জায়গা দখল করেছেন মাতেউস কুনহা।

বিশ্বকাপের মতো বড় আসরে গ্রুপপর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় ব্রাজিলের জন্য এই ম্যাচ কার্যত ‘জিততেই হবে’ সমীকরণ তৈরি করেছে। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে পারে দক্ষিণ আমেরিকার দলটি।
আরও পড়ুন

অন্যদিকে হাইতিও তাদের একাদশে একটি পরিবর্তন এনে মাঠে নামছে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিয়েছে ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটি গ্রুপ ‘সি’-এর সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ব্রাজিলের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ।

একনজরে দেখে নিন দুই দলের একাদশ- 
ব্রাজিলের একাদশ : আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

হাইতির একাদশ : প্লাসিদে (গোলরক্ষক), অ্যাক্রুস, আদে, ডুভার্নে, ডেলক্রোয়া, ক্যাসিমির, জ্যাকস, বেলেগার্দে, প্রভিডেন্স, এক্সপেরিয়েন্স, পিয়েরো।

এএডি/


  বিষয়:   একাদশ  পরিবর্তন  হাইতি  মাঠ  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: