নারী-শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির

2026-06-20T17:23:15+00:00
2026-06-20T19:04:31+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
নারী-শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৭:০৪ পিএম
শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রচণ্ড বাধার মুখে শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (২০ জুন) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুশইন চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। এর আগে শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।


মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি।

সময়ের আলো/জোই



  বিষয়:   নারী-শিশু  পুশইন  বাধা  বিএসএফ  সীমান্ত  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: