‘মনোনয়নের সময় দুই বস্তা টাকা নিয়ে এলে যোগ্য প্রার্থীদের আর জায়গা থাকে না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্যের সমালোচনা করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বড় দলগুলো মুখে অনেক প্রতিশ্রুতি দিলেও শেষ

2026-06-20T19:44:30+00:00
2026-06-20T19:44:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘মনোনয়নের সময় দুই বস্তা টাকা নিয়ে এলে যোগ্য প্রার্থীদের আর জায়গা থাকে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৪৪ পিএম 
সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্যের সমালোচনা করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বড় দলগুলো মুখে অনেক প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে টাকার কাছে সব সমীকরণ বদলে যায়। তিনি বলেন, মনোনয়নের সময় কেউ যদি দুই বস্তা টাকা নিয়ে হাজির হয়, তখন সাধারণ ও যোগ্য প্রার্থীদের আর কোনো জায়গা থাকে না।

শনিবার (২০ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘২০১৮ সাল থেকে যখন আমি আমার নির্বাচনি এলাকায় কাজ শুরু করি, তখন থেকেই আমি কোনো দলের ওপর অন্ধভাবে নির্ভর করিনি। শুনতে অবাক লাগলেও এটিই সত্য। কারণ আমি বুর্জোয়া দলগুলোর চরিত্র চিনি। তারা মুখে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষ মুহূর্তে কেউ যদি দুই বস্তা টাকা নিয়ে যায়, তখন আর সাধারণ বা যোগ্য প্রার্থীদের জায়গা থাকে না।’


তিনি জানান, ‘আমি কোনোভাবেই টাকা দিয়ে মনোনয়ন কিনব না। সেই টাকা আমি জনগণের জন্য নির্বাচনে খরচ করতে পারি, কিন্তু নেতাদের পকেট ভারী করতে দেব না।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে নারীদের টিকে থাকতে হলে শুধু দলের ওপর ভরসা না করে নিজস্ব সামর্থ্য, জনগণের সাথে সম্পৃক্ততা এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে লড়ার মানসিকতা থাকা জরুরি।’

/কেএইচও
  বিষয়:   মনোনয়ন  যোগ্য প্রার্থী  রুমিন ফারহানা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: