তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তার কাছ থেকে একটি আইফোন

2026-06-20T20:39:20+00:00
2026-06-20T20:39:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তার কাছ থেকে একটি আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা এই হামলা চালায়। 

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে এই ঘটনা ঘটে। আহত তোফায়েলকে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
নিহত তোফায়েলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামে। তিনি এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার গ্রাম থেকে ঢাকার হাজারীবাগে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি এবং ধানমন্ডিতে তার একটি গানের অনুষ্ঠান ছিল। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে গ্রামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তোফায়েল। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগির ভেতরে থাকা ৩-৪ জনের একটি ছিনতাইকারী চক্র দুই বগির মাঝের দরজার সামনে তোফায়েলের পকেটে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তোফায়েল বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর কোমরে ছুরিকাঘাত করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়। তবে তারা ফোনটি নিতে পারেনি। 


খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সন্ধ্যায় ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের কোমর জখম হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো ঘটনাটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা রেলওয়ে (জিআরপি) থানাকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: