নেতানিয়াহুকে ‘সুস্থ’ রাখতে মাঝেমধ্যে কঠোর হতে হয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় ও ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে

2026-06-20T20:50:19+00:00
2026-06-20T20:50:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
ডোনাল্ড ট্রাম্প
নেতানিয়াহুকে ‘সুস্থ’ রাখতে মাঝেমধ্যে কঠোর হতে হয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় ও ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে মাঝেমধ্যে কঠোর অবস্থান নিতে হয়।

শুক্রবার (১৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপুটোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সম্পর্ক ভালো এবং মজবুত। কিন্তু তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য মাঝেমধ্যে আমাদের কঠিন হতে হয়।

সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান ঘিরে দুই নেতার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। গত ২ মার্চ থেকে লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার নেতানিয়াহুকে অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে তার আহ্বানে সাড়া দেননি নেতানিয়াহু। এমনকি কয়েকদিন আগে এ ইস্যুতে তাকে কঠোর ভাষায় সতর্কও করেন ট্রাম্প।


এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ওয়াশিংটন এই চুক্তিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে চায়। তবে তেহরানের শর্ত অনুযায়ী, স্থায়ী শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে।
ট্রাম্পও লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান জানিয়েছেন। তবে নেতানিয়াহুর অনাগ্রহ ও অসহযোগিতার কারণে এখনো সেই উদ্যোগ সফল হয়নি বলে জানা গেছে।

ইসরায়েলকে লেবাননে হামলা থেকে বিরত রাখতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা আমাকে সম্মান করেন। আমি কোনো নির্দেশ দিলে তারা সেটা মেনে চলবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: