জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস মাস্টার্সে ভর্তির আবেদন জমার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তিতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা

2026-06-20T22:29:05+00:00
2026-06-20T22:29:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস মাস্টার্সে ভর্তির আবেদন জমার সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:২৯ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তিতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা ১৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের সঙ্গে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে। প্রার্থীরা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আগামী ২৩ জুলাই ২০২৬-এর মধ্যে ফি পরিশোধ করতে পারবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময় ১৯ জুলাই। আর সোনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুলাই। আবেদন ফি জমা দেওয়ার সময় পে-স্লিপে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখ করে টাকার পরিমাণ লিখতে হবে।

এদিকে ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং কেন্দ্র পরে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে।

/কেএইচও
  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  অন-ক্যাম্পাস  মাস্টার্স  ভর্তির আবেদন 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: