ইরানকে ফের ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়ে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া

2026-06-20T22:46:22+00:00
2026-06-20T23:15:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে ফের ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১১:১৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়ে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। 

শনিবার (২০ জুন) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এ সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের পছন্দ হবে না।’

তিনি বলেন, ‘কূটনৈতিক সমাধানেই তিনি আস্থা রাখেন তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।’


তিনি আরও বলেন, ৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না। পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই সতর্কবার্তা এলো।

/কেএইচও
  বিষয়:   ইরান  আল্টিমেটাম  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: